প্রকাশিত: Tue, Feb 21, 2023 11:50 AM
আপডেট: Thu, Jun 4, 2026 10:58 AM

হজ পালনে সৌদি আরবের ৪ শর্ত

মাজহারুল ইসলাম: ২০২৩ সালে সরকারি ও বেসরকারিভাবে পবিত্র হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে সৌদি আরব। সোমবার শর্তগুলো প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। 

সৌদি আরবের দেওয়া শর্তগুলো হলো- ১. করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে, ২. যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া, ৩. হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর এবং ৪. হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না। সম্পাদনা: খালিদ আহমেদ